বিজ্ঞাপন

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুর টেস্টে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দায়িত্বশীল ইনিংসের পরও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ২৪০ রানেই ঘোষণা করেছে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশের পরিকল্পনা ছিল লিড আরও বড় করা। তবে সকালের সেশনেই ব্যাটিং লাইনআপে ধস নামে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে দলের ওপর। একপ্রান্তে দৃঢ়তা দেখাচ্ছিলেন শান্ত। কিন্তু ব্যক্তিগত সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামতে হয় তাকে।

শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নবম উইকেটে তাসকিন আহমেদ আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করা হয়। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৬৭ রান।

এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে শেষ দুই সেশনের লড়াইয়ের ওপর। আবহাওয়া সহায়ক থাকলে পাকিস্তান রান তাড়ায় নামবে আগ্রাসী মানসিকতা নিয়েই- এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার সালমান আগা। চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেছিলেন, ২৫০ রানের আশেপাশে লক্ষ্য পেলে তারা জয়ের জন্য খেলবে।

পড়ুন:বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দেখুন:‘ইউনূস সাহেবের আমলে খারাপ কাজ বেশি হয়েছে, সর্বনাশ বেশি হয়েছে’ |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন