বিজ্ঞাপন

১৫ দিনেও মিলেনি এনজিও কর্মী মোখলেছারের সন্ধান

বগুড়ায় নিখোঁজ এনজিও কর্মী মোখলেছার রহমানের সন্ধান মিলছে না ১৫ দিনেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না মেলায় চরম দুর্ভোগে পড়েছে তার স্ত্রী-সন্তানরা।

বিজ্ঞাপন

স্বামীর ফিরে আসার আকুতি আর দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নিলুফা ইয়াসমিন।


মঙ্গলবার (১২ মে) দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় মোখলেছার রহমানের সন্ধান দাবিতে মানববন্ধনের আয়োজন করেন স্বজন ও স্থানীয়রা। এসময় নিখোঁজ ব্যক্তির পরিবারকে ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


জানা গেছে, মোখলেছার রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা ফোকাস সোসাইটি বাংলাদেশের বগুড়া সদরের পল্লীমঙ্গল শাখায় কর্মরত ছিলেন। গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৫৮৯) করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মানববন্ধনে স্ত্রী নিলুফা ইয়াসমিন অশ্রুসিক্ত কণ্ঠে বলেন,
“আমার দুইটি ছোট সন্তান আছে। তাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে গেছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাদের বাবাকে ফিরিয়ে দিন।”


তিনি আরও বলেন, স্বামীর কোনো খোঁজ না পেয়ে পরিবার দিন দিন মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়ছে।


মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী দ্রুত মোখলেছার রহমানকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এসময় শিশু সন্তানদের নির্বাক অপেক্ষা ও পরিবারের কান্না উপস্থিত মানুষের হৃদয় স্পর্শ করে।

পড়ুন- কোরবানির পশুবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন