বিজ্ঞাপন

মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আইজিপি

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। একই সঙ্গে বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে বলে মন্তব্য করেন তিনি।

মাদককে দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন,
“এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ সময় পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের কল্যাণে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পড়ুন: অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে: স্পিকার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন