বিজ্ঞাপন

গাইবান্ধায় জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দীর্ঘকাল ধরে চলা দুর্নীতি, অনিয়ম এবং একটি তথাকথিত ‘অনির্বাচিত কমিটি’র মাধ্যমে সাধারণ জমি ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার  দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।


সচেতন নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে তারা সাব-রেজিস্ট্রি সামনে মানববন্ধন করেন। এসময় বক্তব্য দেন, মো. আব্দুর রউফ, মঞ্জুরুল করিম লিটন, ইকবাল, শাহজালাল মিয়াসহ অনেকেই।

বক্তারা​ বলেন, ২০০৯ সাল থেকে গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির তথাকথিত সাধারণ সম্পাদক মোস্তামল্লিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। জাল স্ট্যাম্প ব্যবহার, পে-অর্ডারের জালিয়াতি এবং সমিতির নামে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত চাঁদা আদায়ের পাহাড়সম অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছে, যার মাসিক পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।​এই নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদ জানিয়ে,গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে সকল প্রকার নিয়মবহির্ভূত অর্থ লেনদেন বন্ধ করে  তথাকথিত ‘অনির্বাচিত কমিটি’র অবৈধ কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার দাবি সহ দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।


পরে বিক্ষোভকারীরা শহরের রেজিষ্ট্রি অফিসের সামনের রাস্তা  ঘন্টা ব্যপী অবরোধ করে রাখলে পুরো শহরে যানজন সৃষ্টি হলে  প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তার অবরোধ অবরোধ তুলে নেয়।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবে সদস্যদের উপর হামলার ঘটনায় নারীসহ ৫ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন