বিজ্ঞাপন

দরিদ্র কৃষকের চুলার আগুনে স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন এমপি চাঁদ

রাজশাহীর বাঘায় চুলার আগুনে ৩টি দরিদ্র পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীরা হলো বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। মঙ্গলবার রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় এবং ক্ষতিগ্রস্থ পরিবারের তথ্যমতে জানা যায়, গতকাল সোমবার (১১ মে) রাত ৮.৩০টার সময় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর সবজিপাড়া গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই সময় তাদের বসতঘর, মুজুত রাখা ধান-গম, গবাদীপশু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক মামুন হোসেনের স্ত্রী এলিচ বেগম। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

দরিদ্র কৃষক মামুন হোসেনর স্ত্রী গোয়ালে থাকা গরু বিক্রি করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন বুনছিলেন। সারা বছরের খাবারের জন্য ঘরে মজুত করেছিলেন ২০ মণ ধান ও ১৬ মণ গম। কিন্তু একটি চুলার আগুন মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। আগুনে তিনটি বসতঘর, আসবাব, ২০ মণ ধান, ১৬ মণ গম এবং গোয়ালে থাকা ৪টি গরু দগ্ধ হয়। একই সময় গরুর বাছুর আগুনে পুড়ে মারা যায়। অরপরদিকে ঘরের মালামাল নিরাপদ স্থানে নিতে গিয়ে দগ্ধ হন এলিচ বেগম। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পক্ষান্তরে মোবাইল ফোনে বাঘা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত তার আগুন নিভানোর পূর্বেই বসতবাড়ির মালামাল পুড়ে ছাই।

এবিষয়ে বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম গনমাধ্যমকে বলেন, আগুনের খবর পাওয়ার পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারনা মতে প্রায় ০৮ লক্ষ টাকারক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

অগ্নিকা-ের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুকনা খাবার, কয়েকটি কম্বল ও নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। পরবর্তী সময়ে টিনের জন্য আবেদন করতেও পরামর্শ দিয়েছেন তিনি।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। তাদেরকে সম্ভাব্য সহযোগিতা করবেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে তিস্তার ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং,স্বস্তিতে এলাকাবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন