আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের সুবিধার্থে আজ থেকে ২৩ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। এর মধ্যে ২৪ মে’র টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
এদিকে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
পড়ুন: যুক্তরাজ্যে একদিনে ৪ মন্ত্রীর পদত্যাগ, স্টারমারের পাশে ১১০ লেবার এমপি
আর/


