বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩মে) সকালে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মাগুরায় ২৫টি খালের জন্য ৫০.৯৯ কিলোমিটার খনন বা পুনঃখনন করা হবে। বন বিভাগ কর্তৃক মাগুরার চার উপজেলায় ত্রিশ হাজার গাছের চারা ও সাত হাজার সাতশত তালের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। এছাড়াও মাগুরায় চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি হতে ১৬২ টি চলচ্চিত্র প্রদর্শনী, ৪৭ টি সড়ক প্রচার, ৭টি উঠান বৈঠক, ২টি নারী সমাবেশ ৪৫টি কন্টেন্ট প্রচারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জানানো হয়।
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সাজন শামীম কবির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক সহ অন্যান্যরা।
পড়ুন- রেলপথ আধুনিকায়নে ২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ সরকারের


