বিজ্ঞাপন

বাহরাইনে বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের মতবিনিময়

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মানামাস্থ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


সভায় প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক বিষয়, পাসপোর্ট জটিলতা নিরসন, এনআইডি (NID) সেবা চালু এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন প্রধান মোহাম্মদ তোফায়েল রেজা,সাবেক দিগন্ত টিভির প্রতিনিধি, সম্রাট নজরুল ইসলাম বাংলা টিভির, প্রতিনিধি, নোমান সিদ্দিকী ডিবিসি নিউজ এর প্রতিনিধি ,মাহির তালুকদার দৈনিক আলোকিত প্রতিনিধি , মোঃ মিটন (নাগরিক টিভির প্রতিনিধি, এবংআব্দুল হালিম ফয়সাল (মিরর নিউজ এর প্রতিনিধি,
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, শ্রম ও লেবার কাউন্সিলর মো. মাহফুজ রহমান এবং ফাস্ট সেক্রেটারি মোহাম্মদ সোহাগ হোসাইন।
মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রেসক্লাবের নেতারা প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ফি কমানোর দাবি জানান এবং সাধারণ প্রবাসীদের নাগালের মধ্যে সেবা নিশ্চিত করতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রদূত জানান, খুব শিগগিরই বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যেই প্রবাসীরা এ সুবিধা পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রদূত এ বিষয়ে গভীর শোক জানিয়ে প্রবাসীদের স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দূতাবাস ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করে কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
এছাড়া প্রবাসী ব্যবসায়ীদের শুধু বাহরাইনে সীমাবদ্ধ না থেকে পার্শ্ববর্তী দেশগুলোতেও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান রাষ্ট্রদূত।
সভায় বাংলাদেশে আটকে থাকা এক হাজারের বেশি এমআরপি পাসপোর্ট দ্রুত বাহরাইনে আনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়। রাষ্ট্রদূত জানান, দূতাবাস দ্রুততম সময়ে এসব পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছে দিতে কাজ করছে।


সভা শেষে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের সাংবাদিকদের ধন্যবাদ জানান। অন্যদিকে প্রেসক্লাবের সভাপতি সম্রাট নজরুল ইসলাম দূতাবাসের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভবিষ্যতেও দূতাবাস ও প্রেসক্লাব একযোগে কাজ করবে—এমন প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

পড়ুন- সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন