রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাব-৫। তাকে সদর থানাধীন মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রাম থেকে হেরোইনসহ মাদক কারবাররিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায় তাদের নিয়মিত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন এলাকা থেকে ৬ কেজি ৮শত গ্রাম হেরোইনসহ অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি আসামী জয়নাল টুলু (৪৫), সে মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হক এর ছেলে।
গতকাল মঙ্গলবার ১২ মে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার করছিল। ওই রাতে তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে আসামী এর বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। এই তথ্যের ভিত্তিতে ১৩ তারিখ বুধবার রাদে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আসামী বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর এজাহার দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৫।


