বিজ্ঞাপন

একনেকে চূড়ান্ত অনুমোদন পেল ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প

অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় এটি একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল পদ্মা ব্যারাজ প্রকল্প।

এর আগে কয়েক দফা একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলেও অনুমোদন দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এটি আলোচনায় এলেও চূড়ান্ত অনুমোদন পায়নি।

একনেক সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, দীর্ঘ আলোচনার পর প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা কমবে, মৃতপ্রায় নদীগুলোতে প্রাণ ফিরবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন