বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দুপুরে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আজ বুধবার (১৩ মে) বিএসটিআই’র ছাড়পত্র বিহীন ‘শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপালিশ, স্কিন পাউডার প্রভৃতি’ পণ্য বিক্রয়-বিতরণ করায় নিউমার্কেট এলাকায় অবস্থিত সুমন এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস পণ্য রাখায় থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্ট প্রতিষ্ঠানটিকে ৫ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে রাজশাহী বিএসটিআই কর্তৃক এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা যায়।


