বিজ্ঞাপন

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ইসমত আরা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ইসমত আরা একই গ্রামের আছাদ আলীর স্ত্রী। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় মৎস্য সমিতির সভাপতি সিহাব আলী জানান, বুধবার বিকাল চার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে যায়। এসময় ইসমত আরা বাড়ির পাশে থাকা লিচু বাগানে লিচু ভাঙ্গার কাজ করছিল। সেখানে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পড়ুন- দেশে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন