দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম আগামীকাল অর্ধবেলা বন্ধ থাকবে বলে জানা গেছে। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক সঞ্জিত মজুমদারের মৃত্যুতে দুই দেশের মাঝে এই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হিলি স্থলবন্দরে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার ভারতীয় হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি জানানো হয়।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তের আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর দুপুর থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে। আমদানি বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম চালু থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

