বিজ্ঞাপন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ

ভোলায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় কোটি টাকার অবৈধ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সরকারের ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত এ অভিযানে দুই ট্রাক ভর্তি মাছ আটক করা হয়।

মঙ্গলবার (১৩ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড ও জেলা মৎস্য বিভাগ। এসময় তিনটি মাছবোঝাই ট্রাক আটক করা হয়। পরে মৎস্য বিভাগের পর্যালোচনা ও গবেষণায় একটি ট্রাকে সামুদ্রিক মাছ না থাকায় সেটি ছেড়ে দেওয়া হয়।

অভিযানে বাকি দুই ট্রাক থেকে মোট ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জব্দ করা মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুঁইয়া উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের দেওয়া ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪ ভারতীয় গরু জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন