বিজ্ঞাপন

পটিয়ায় ‘পার্টনার কংগ্রেস’ : কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ার আহ্বান

কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও টেকসই ও সহনশীল করে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন পার্টনার’ শীর্ষক পার্টনার কংগ্রেস।

বুধবার (১৩ মে) দুপুরে পটিয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উপকারভোগীরা অংশ নেন। পুরো আয়োজনটি কৃষিভিত্তিক আধুনিক প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইয়াছিন আলী এবং উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ওমর ফারুক বলেন, বর্তমান বিশ্বে কৃষিকে শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। কৃষিকে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে যুক্ত করতে হবে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করেও টেকসই উৎপাদন ধরে রাখতে পারে।

তিনি আরও বলেন, গ্রামীণ নারীদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। কৃষক এখন আর শুধু উৎপাদক নন, তিনি একজন উদ্যোক্তা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, পটিয়ার কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের ফলে কৃষকের জীবনমান উন্নয়নে বাস্তব অগ্রগতি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে কৃষক পরিবারকে শুধু উৎপাদনে নয়, পুষ্টি ও আয় বৃদ্ধির ক্ষেত্রেও স্বাবলম্বী করা। মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা একটি সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মানবিকতার পাঠ দিলেন ডিসি জাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন