টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জার্মুকী ইউনিয়নের আগধল্ল্যা এলাকায় বাদশাহ খলিফার মেয়ে নুন্মি আক্তার (১৩) নামে এক কিশোরী বর্তমানে ছেলে পরিচয়ে জীবনযাপন করছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার নতুন নাম রাখা হয়েছে নুর নবী। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন বোনের মধ্যে নুন্মি বড়। সে গুনটিয়া এলাকার একটি মাদ্রাসায় আলেম বিভাগে পড়াশোনা করত। সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে ছেলে পরিচয়ে ডাকতে শুরু করেন এবং নতুন নাম দেন নুর নবী।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগে তারা তাকে মেয়ে হিসেবেই চিনতেন। হঠাৎ ছেলে পরিচয়ে চলাফেরার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।
একজন প্রবীণ বাসিন্দা বলেন, চিকিৎসক বা বিশেষজ্ঞের মতামত ছাড়া বিষয়টি নিয়ে নিশ্চিত মন্তব্য করা ঠিক হবে না।
আরেক বাসিন্দা জানান, পরিবার যা বলছে তা নিয়েই আলোচনা হচ্ছে। তবে প্রকৃত বিষয় জানতে চিকিৎসা সংক্রান্ত তথ্য ও বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।
এদিকে এলাকাবাসীর অনেকেই মনে করছেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়ানোর পরিবর্তে যাচাই-বাছাই করে তথ্য প্রকাশ করা জরুরি।
তবে এ ঘটনায় পরিবারের বিস্তারিত বক্তব্য, চিকিৎসা সংক্রান্ত নথি বা বিশেষজ্ঞ মতামত এখনো পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আর/


