বিজ্ঞাপন

সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ইশতেহার বাস্তবায়ন নিয়ে ভোলায় প্রেস ব্রিফিং

“সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

২০২৫-২০২৬ অর্থ বছরের মার্চ-জুন প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত এই ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ যেমন-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ অভিযান এবং নারীর ক্ষমতায়নে ‘নারীর জন্য গাড়ি’ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু, জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শুভরঞ্জন।

এসময় সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির লিটন, সিনিয়র সাংবাদিক এম এ বারী, মোকাম্মেল হক মিলন, দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি এডভোকেট সাহাদাত শাহিন, আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, এলডিপি জেলা সভাপতি বশির আহমেদ, সাংবাদিক সাগর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার শাহ মোহাম্মদ নুরনবী।

এসময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান ভোলার উন্নয়নে প্রশাসন এবং সাংবাদিকরা মিলিতভাবে কাজ করবে উল্লেখ করে বলেন, ভোলার সম্পদকে কাজে লাগিয়ে আগামীতে দেশে একটি মডেল জেলায় রুপান্তরিত করা হবে এই জনপদকে। এই জনপদের কল্যাণে কাজ করা সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে।

বিশেষ অতিথি ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু ভোলায় যারা অপসাংবাদিকতার নামে সমাজে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করে সাংবাদিকদের সম্মানহানি করছে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকা- প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে। প্রচার কার্যক্রমের মাধ্যমে এসব সুবিধার কথা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে ভোলা জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে জেলা প্রশাসক ডা. শামীম রহমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন