ময়মনসিংহে কিছুতেই কমছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৫মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাতে শিশুটির মৃত্যু হয়। শিশুটি গাজীপুর শ্রীপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মোট ৩২শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরো ২৪শিশু ভর্তি হয়েছে। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১৭শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ১০৪শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৩১৭জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ১৮৩ শিশু।
পড়ুন:নরসিংদীতে মার্কেটে চাঁদাবাজি ও হামলায় মালিক-ছেলে আহত
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


