দেশে নতুন করে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা।
বিজ্ঞাপন
তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এর আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
পড়ুন: বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা
আর/


