বিজ্ঞাপন

জমি দখল নিতে বিজিবি সদস্যের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে শিশু

ঝিনাইদহে জোরপূর্বক ইকরামুল ইসলাম নামে এক বিজিবি সদস্যের মালিকানাধীন জমি দখলে নিতে হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় আব্দুল মোতালেব, জাহিদুল ইসলাম ও আবুবকর নামে তিনজনের নামে মৌখিক অভিযোগ দিলেও থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। অভিযুক্ত আব্দুল মোতালিব ভুক্তভোগী বিজিবি সদস্য ইমরামুল ইসলামের বাবা।

বিজ্ঞাপন

গত মে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী বিজিবি সদস্য ও তার স্বজনরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বোন, ফুফু ও স্ত্রী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিজিবি সদস্য ইকরামুল ও তাঁর বোন লিমা খাতুন ছোট থাকা অবস্থায় তাদের দাদা তাদের নামে কিছু জমি রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে ইকরামুল, সহোদর ৩ ভাই ও তাঁর বোনের সঙ্গে সঙ্গে তাদের বাবা আব্দুল মোতালেবের বিরোধ শুরু হয়। বাবা আব্দুল মোতালিব একাধিকবার হামলা ও মারধর করে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। রেজিস্ট্রি করে দেয়া জমি জোরপূর্বক দখল করে অন্যত্র লিজ দিয়ে দেয় মোতালেব ও তার সহযোগীরা। এ নিয়ে প্রতিবাদ করলে সম্প্রতি জমির মালিক বিজিবি সদস্য ইকরামুল ইসলাম ও তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিজিবি সদস্যের অপর দুই ভাই, বোন, দুই বছরের শিশু সন্তান ও স্ত্রী আহত হন। হামলার পরে ভুক্তভোগীদের বাড়িঘরে না উঠতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয় আব্দুল মোতালেব, আবু বক্কর ওরফে বাক্কা, জাহিদুল ইসলাম ও তাদের সহযোগীরা।

এদিকে হামলার শিকার বিজিবি সদস্যের দুই বছরের শিশু মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। লিখিত বক্তব্যে বিজিবি সদস্য ইকরামুল ইসলা অভিযোগ করেন, তার বাবা আব্দুল মোতালেব একাধিকবার অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় তার দাদা কিছু জমি ইকরামুল ও তার বোনের নামে রেজিস্ট্রি করে দেন। নাতি-নাতিনদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের দাদা জীবিত থাকাবস্থায় জমি রেজিস্ট্রি করে দেয়।

২০২৩ সালে ২৪ জুলাই বিজিবি সদস্য ইকরামুলের দাদা মারা যান। এরপর ইকরামুল ইসলামের চাচা ও বাবা লিখে দেয়া জমি জোরপূর্বক অন্যত্র লিজ দেয়। এতে বাধা দিলে ইকরামুল ইসলাম ও তার মা, বোন ও ভাইকে মারধর করে বাবা আব্দুল মোতালেব ও তার সহযোগীরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনায় সদর থানা পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন বিজিবি সদস্য ইকরামুল ইসলাম। কিন্তু থানা পুলিশ বারবার বিষয়টি এড়িয়ে গেছে। বিজিবি সদস্য ও তার পরিবারকে হামলা ও ভয়ভীতি দেখানোর হুমকি দেয়া হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবি সদস্য ইকরামুল ইসলামের বাবা অভিযুক্ত আব্দুল মোতালেবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিজিবি সদস্যের বাবা ওই জমিটি অন্যত্র লিজ দিয়েছে। বিজিবি সদস্য ইকরামুল ইসলাম ছুটি নিয়ে বাড়িতে ফিরে সেই জমির পটল গাছ কেটে দিয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মাঝে মারামারির ঘটনাও ঘটেছে। তবে গুরুত্বর কোনো আহতের ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি নিয়ে আইনগত ভাবে কাজ শুরু করেছি।

বিজিবি সদস্য ইকরামুল ইসলামের জমি অন্য কেউ লিজ দিতে পারে কিনা জানতে চাইলে ওসি আরও বলেন, জমির মালিকানা কার বা লিজ দেয়ার আইনত অধিকার বিষয়ে আমি মন্তব্য করতে পারিনা। এটা দেওয়ানী আদালতের বিষয়। তবে জমিজমা নিয়ে যেহেতু মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেহেতু আমরা সেটা নিয়ে কাজ শুরু করেছি।

পড়ুন:শেফালীর মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন স্বামী

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন