কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কথিত মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হানিফ মিয়া নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত হানিফ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাতে নিজ বাড়ির সামনে একটি মাচায় বসে ছিলেন হানিফ মিয়া। এসময় কথিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে উপস্থিত হন। পূর্ব বিরোধের জেরে তারা হানিফ মিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে হানিফ মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অভিযুক্তরা তার মরদেহ বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
পড়ুন:‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


