বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন- বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি।
এ সময় বাটজার ১৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান বাড়াতে যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা। এছাড়া মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা থাকায় কমে আসবে যানবাহনের জট।
তিনি বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়। রিপিটার বসানো গেলে কাভারেজ আরও বাড়বে।
এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।
পড়ুন:ঈদযাত্রা: দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


