বিজ্ঞাপন

বসতঘরে অভিযান চালিয়ে নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি আটক

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চারশো গ্রাম গাঁজাসহ আব্দুল জব্বার (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত এসব মাদকের অবৈধ বাজার মূল্য আনুমানিক ১২ হাজার টাকা।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার (৪২) পূর্বধলা উপজেলার গোহালাকান্দা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জহর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে, গতকাল (বুধবার) রাতে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম পূর্বধলা থানাধীন গোহালাকান্দা পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯:৩০ টা থেকে ১০:৪০ টা পর্যন্ত চলা এ অভিযানে মাদক কারবারি আব্দুল জব্বারের বসতবাড়ি ঘেরাও করা হয়।

অভিযান পরিচালনাকারী দল আব্দুল জব্বারের দখলীয় পূর্ব দুয়ারী সেমি পাকা দুই কক্ষবিশিষ্ট বসতঘরের উত্তর পাশের কক্ষে তল্লাশি চালায়। তল্লাশিকালে কমলা রঙের সিনথেটিক ব্যাগের ভেতরে সাদা রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় চারশো গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। মাদক রাখার অপরাধে ঘটনাস্থল থেকেই আসামি আব্দুল জব্বারকে গ্রেপ্তার করে রেইডিং টিম।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পড়ুন:‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ বাড়বে

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন