বিজ্ঞাপন

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া প্রচারণা, জিডি দায়ের

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা (রেজি: ১০৬৭)-এর নামে ভুয়া পদ-পদবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি এবং অনুষ্ঠানের সংবাদ প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে জানিয়েছে সংগঠনটির বৈধ কমিটি।
বৃহস্পতিবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সতর্কীকরণ প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা শ্রম অধিদপ্তরের নিবন্ধিত একটি সংগঠন। যার নিবন্ধন নম্বর ১০৬৭। বর্তমানে সংগঠনটির বৈধ কমিটি কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালে দায়ের হওয়া একটি মামলার কারণে সংগঠনের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তবে সম্প্রতি ঢাকার শ্রম ও আপিল ট্রাইব্যুনালে মামলাটি খারিজ হয়ে যাওয়ায় বৈধ কমিটি পুনরায় কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হিসেবে হাসান আহমেদ মোল্লা এবং কোষাধ্যক্ষ হিসেবে এ এইচ এম শামীমুজ্জামান দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, কিছু ব্যক্তি ভুয়া পদ-পদবি ব্যবহার করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নামে প্রচারণা চালিয়ে তথ্যপ্রযুক্তি আইনে অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ অবস্থায় ভুয়া কমিটি বা ভুয়া পরিচয় ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিগত ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটির বৈধ কমিটি।

বিজ্ঞাপন

পড়ুন:জামালপুরকে ব্যতিক্রমী জেলা হিসেবে গড়ে তুলতে চান নিলোফার চৌধুরী মনি

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন