ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও ফ্লাইট সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আকাশপথের বিধিনিষেধ এবং আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের উচ্চমূল্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিবর্তনের ফলে ঢাকা ছাড়াও শিকাগো, সাংহাই, সিঙ্গাপুর ও মালের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা প্রভাবিত হবেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের ভোগান্তিতে ফেলার পরিবর্তে আগেভাগেই সূচিতে সমন্বয় আনা হয়েছে, যাতে শিডিউলের স্থিতিশীলতা বজায় থাকে।
নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে।
পড়ুন: ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, খোলা থাকবে যেসব অফিস
আর/


