বিজ্ঞাপন

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী জাহিদুল অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ইয়াবা এবং নগদ প্রায় ৭০ হাজার টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য সংস্থা দীর্ঘ প্রচেষ্টার পর তার অবস্থান শনাক্ত করে এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারওয়ান বাজারে বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জাহিদুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা আগে থেকেই রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের মাধ্যমে রাজধানীর অপরাধ দমনে বড় অগ্রগতি হয়েছে। মুসাব্বির হত্যাকাণ্ডের জট খুলতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

ব্রিফিংয়ে ডিএমপির পক্ষ থেকে রাজধানীর সাম্প্রতিক অপরাধ চিত্র এবং বিশেষ অভিযানের তথ্যও তুলে ধরা হয়। পুলিশ জানায়, চলতি মাসের ১ তারিখ থেকে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান শুরু হয়েছে।

এই অভিযানে এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- চাঁদাবাজ ১৭৮ জন (সহযোগীসহ আরও ৩৪৫ জন), সন্ত্রাসী ও ডাকাত ৪৭০ জন এবং মাদককারবারি ৪৮৩ জন।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি ও মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। জাহিদুল ইসলামের বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : সময় টিভির এমডিসহ ৬ জনকে আদালতে হাজির হতে সমন জারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন