বিজ্ঞাপন

২৩ মে’র ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

পবিত্র ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। এর মধ্যে ২৩ মের ছুটি বাতিল করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই প্রজ্ঞাপনে ২৩ মের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ মে (শনিবার) অফিসগুলো খোলা থাকবে। ২৪ মে (রোববার) পবিত্র ঈদুল আজহার আগে শেষ অফিস।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, খোলা থাকবে যেসব অফিস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন