বিজ্ঞাপন

বাড়ছে করমুক্ত আয়সীমা, নিত্যপণ্যের ওপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ নির্ধারণ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংক জমার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এক বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) খসড়া পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া ওই বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চাল, ডাল, চিনি, খেজুরসহ সব ধরনের নিত্যপণ্যের ওপর থাকা উৎসে কর বাড়ছে না, আগের মতোই দশমিক ৫০ শতাংশ থাকছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছর থেকেই ১ শতাংশ হারে সম্পদ কর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২৫ শতাংশ উৎসে কর বসছে অনলাইন গেমিংয়ের ওপর।

এদিকে দামি বৈদ্যুতিক প্রাইভেটকার ছাড়া সব ধরনের বৈদ্যুতিক প্রাইভেট কারের কর কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিলাসবহুল গাড়ি বা ৩ হাজার ৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও ১ হাজার ৫০০ সিসির ক্ষেত্রে তা ২৫ হাজার টাকাই থাকছে।

অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন করে ভ্যাট বসতে পারে কেরু অ্যান্ড কোম্পানির মদে। আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে বিআইএন নম্বর (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর)। তবে বিআইএন নম্বর পেতে ভ্যাট কর্মকর্তার অনুমোদন লাগবে না, তাৎক্ষণিক এটি পাওয়া যাবে। এছাড়া নতুন ট্যাক্স আসতে পারে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায়।

আগামী অর্থবছরে এনবিআরের মাধ্যমে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। পাশাপাশি নন-এনবিআর এবং নন-ট্যাক্স মিলিয়ে আরও ৯১ হাজার কোটি টাকার রেভিনিউ আদায়ের লক্ষ্য সরকারের।

বিজ্ঞাপন

পড়ুন : নিলামে আরও ৪০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন