রোমের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা Areti কর্তৃক জারিকৃত “AVVISO DI INTERRUZIONE ENERGIA ELETTRICA” নোটিশ অনুযায়ী আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার দূতাবাস এলাকা ও আশপাশের অঞ্চলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নোটিশে জানানো হয়েছে, রোমের Via Dell’Antartide এলাকায় সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। পূর্বনির্ধারিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওই দিন দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না।
ফলে এদিন পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন সার্টিফিকেট সেবা, জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে দূতাবাস জানিয়েছে।
দূতাবাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে সেবা গ্রহীতাদের সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ মে ২০২৬ তারিখে যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তারা পরবর্তীতে নিজেদের সুবিধামতো যেকোনো কার্যদিবসে দূতাবাসে এসে সেবা গ্রহণ করতে পারবেন।
দূতাবাস আরও জানায়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পরবর্তী কার্যদিবস থেকে নিয়মিত কনস্যুলার কার্যক্রম পুনরায় চালু হবে।
পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে নতুন সিদ্ধান্ত শুভেন্দুর


