বিজ্ঞাপন

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান, জানা গেল ঈদের সম্ভাব্য সময়

সাধারণ মানুষকে আগামী ১৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই আহ্বান জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ইসলামি দেশগুলোয় আগামী রোববার (১৭ মে) যুল হিজ্জাহ বা জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে এবং মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অংশে খালি চোখেই চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) যুল হিজ্জাহ বা জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। এই হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বুধবার (১৩ মে) ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার কথা জানায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ওইদিন দেশের বিভিন্ন জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ও উন্নত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আমিরাতের ফতোয়া কাউন্সিল।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এই হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার প্রেক্ষিতে দেশে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন