বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এমপি।
জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী এমপি’র সঞ্চালনা এ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, এম. এ জলিল, হারুন-অর-রশিদ, আকবর হোসেন, এ. কে. এম. গোলাম কবির কামাল, রবিউল ইসলাম, বি. জি. রশিদ নওশের ও খবিরুল ইসলাম বাবুল। এছাড়াও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিনে(ভিপি নাসির), জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আগামী ৩০ মে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, লিফলেট বিতরণ, রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং তৃণমূল পর্যায়ে গণসংযোগ কার্যক্রম।
নেতৃবৃন্দ এসব কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পড়ুন : বন্দর কেওঢালা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন


