বিজ্ঞাপন

কুমিল্লার মাদক কারবারি ভোলায় ২০ কেজি গাঁজাসহ আটক

ভোলায় অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ই মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর মেঘনা নদীতে দুপুর ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন স্পিডবোটে তল্লাশি চালানো হয়। এ সময় কুমিল্লা থেকে ভোলা সদরে পাচারকালে প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মোঃ শরিফুল ইসলাম (২০)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজেন্দ্রপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়ার ছেলে।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : কোস্টগার্ডের অভিযানে সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন