চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে আধাকেজি গাজাসহ ১ জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
১৫ই মে শুক্রবার, বিকাল হতে রাত ৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা কালে মানিকগঞ্জ সদর থানার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামে হোন্ডা মোবাইল ওয়ান টিম অভিযান পরিচালনাকালে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোঃ ইয়াকুব আলী (৪০), পিতা- মোঃ আব্দুল হালিম, নামে একজন মাদক ব্যবসায়ীকে গাজা বিক্রি কালে ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন


