সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার জিরো পয়েন্টের একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পৌঁনে ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ ওই শিক্ষার্থী হলেন- শাবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বনিক।
বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের পর টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ওই স্থানীয় ডুবুরিরা খোঁজাখুঁজি চালিয়ে গেলেও সফল হননি। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে।
পড়ুন : বন্দর কেওঢালা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন


