বিজ্ঞাপন

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তাজউদ্দিন (৪০) বাড়ির পাশে খড়ের কাজ করছিলেন। এ সময় ফিশারির মটরের সাথে সংযুক্ত একটি বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে তারই প্রতিবেশী আশরাফ আলী (৬০), ধারণা করেন তাজউদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকে ধরামাত্রই তিনিও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারই এ দুর্ঘটনার মূল কারণ, যা দ্রুত অপসারণ করা হলে এমন প্রাণহানি এড়ানো যেতো। তবে কিভাবে তারটি নিচে পড়েছিল সে ব্যাপারে কেউ কোন তথ্য জানাতে পারেনি।

পুলিশ সুপার কামরুল হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা যাবার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন