বিজ্ঞাপন

টাঙ্গাইলে যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এঘটনায় দুই নেতাসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

এ এদিকে এ ঘটনায় গোপালপুরে যুবদলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন রাবন সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে দুলার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কারের কোন দায় দল নিবে না

মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর (২২) জানায়, গত ১ এপ্রিল এবং ১ ফেব্রুয়ারি দুই দফা তিনি ধর্ষণের শিকার হন। প্রথম দিন ধর্ষণের দৃশ্য দুলারের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদক মুঠোফোনে ভিডিও ধারণ করেন।

গত ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যান কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি। পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ গত ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করেন।

ওই তরুণীর অভিযোগ, আসামীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে নানা ভাবে হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল কিশোরের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন