বিজ্ঞাপন

বিছানাকান্দিতে নিখোঁজ শাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী শান্ত চন্দ্র বনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কীতিশ চন্দ্র বনিকের ছেলে।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এরআগে, শুক্রবার বিকেল প্রায় ৫ টার দিকে বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তসহ শাবিপ্রবি পড়ুয়া ১১ জন সহপাঠী মিলে বিছনাকান্দিতে ঘুরতে আসে। বিকেলের দিকে তারা ৫ জন মিলে নদীর পানিতে জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে শান্তসহ তিন জন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে নৌকা নিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় শান্ত।


খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পড়ে ঘটনার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

পড়ুন : বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন