বিজ্ঞাপন

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আনোয়ারুল ও সম্পাদক শামস্ মতিন

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির দ্বিবার্ষিক (২০২৬-২০২৭) নির্বাচনে সবকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

এতে সভাপতি পদে আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে এসএম শামস্ মতিন নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (১৫ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এজাজ মতিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৪ মে প্রাথমিকভাবে প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫ মোতাবেক কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীদের চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে এ্যাড. খাজা জহুরুল হক, এ্যাড. সওদাগর মিজানুর রহমান ও আমিনুর রহমান বকুল, যুগ্ম-সম্পাদক পদে নূর মোহাম্মদ আজাদ রাখি ও এ্যাড. মফিজুল সরকার এবং অর্থ-সম্পাদক পদে বজলুর রশীদ পলু।

এছাড়া কার্য-নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ১৭ জন হলেন- ডাঃ মনিরুজ্জামান মানিক, দেওয়ান মো. বদিউজ্জামান, পারভীন বানু রুলী, হাসিবুল আলম লিটন, দেলোয়ার হোসেন, জুলফিকার আলী লেবু, এবিএম ইসমাঈল হোসেন, এ্যাড. এটিএম মুজাহিদ আজিজ মনা, মাহবুব ইসলাম, আল কাওছার (জনি), মামুনুল হাসান রঞ্জু, মতিয়র রহমান মন্ডল (বাঁধন), মফিজুল ইসলাম মজনু, আব্দুস সালাম মন্ডল, ফয়সল আলম, আশিকুল ইসলাম (রাজীব) এবং আব্দুল হামিদ বাবু।

পড়ুন- ট্রাম্পকে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন