বিজ্ঞাপন

নূর মোহাম্মদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, সোনারগাঁয়ে বিএনপির শক্তিশালী শোডাউন!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাটোল প্লাজার সামনে বারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা নূর মোহাম্মদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী অংশ নেন।

শোডাউনে শতাধিক মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনের বহর নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর তারেক রহমানের চাঁদপুর সফরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তারা “তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”সহ বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই নেতাকর্মীরা মেঘনাটোল প্লাজার সামনে জড়ো হন। পরে নূর মোহাম্মদের নেতৃত্বে মহাসড়কে বিশাল বহর নিয়ে অবস্থান নেন তারা। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যায়।

এ বিষয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ বলেন, তারা দলীয় নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বারদী থেকে এসেছেন এবং দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও উজ্জীবিত।

এদিকে শোডাউনকে কেন্দ্র করে মহাসড়ক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

পড়ুন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাব, চীনের তীব্র সমালোচনা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন