বিজ্ঞাপন

মির্জাপুরে মিনিবাস-অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুরে একটি(মোত্তাকিন)মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আজ শনিবার (১৬ মে) উপজেলার মির্জাপুর এস, কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি (মোত্তাকিন) মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পড়ুন- দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন