বিজ্ঞাপন

আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে: কৃষিবিদ ড. আব্দুর রহিম

সিরাজগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে নমুনা শস্য কর্তন এবং বিনামূল্যে ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) সকালে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুর রহিম।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। কৃষিকে আরও লাভজনক করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বোরো ধানের ফলন নিরূপণে মাঠে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

পড়ুন- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাব, চীনের তীব্র সমালোচনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন