বিজ্ঞাপন

মানিকগঞ্জে বিএনপির ৭ উপজেলা ও দুই পৌর কমিটি বিলুপ্ত

মানিকগঞ্জ জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাঈদ।

তিনি জানান, দীর্ঘদিন আগে গঠিত কমিটিগুলোতে সাংগঠনিক দুর্বলতা ও স্থবিরতা দেখা দেওয়ায় দলীয় কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বিলুপ্ত কমিটির মধ্যে রয়েছে সদর, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলা বিএনপি এবং মানিকগঞ্জ ও সিংগাইর পৌর বিএনপি।

জেলা সদরের মুন্নু সিটিতে জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। সভা সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

পড়ুন- দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন