বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের হামলা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার বিকালে ঢাকার শাহবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে ১৫০ গ্রাম হেরোইন ও দুই কেজি গানপাউডার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত রাব্বি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদের ছেলে। এছাড়াও তার দুই সহযোগী হলেন- ফকিরপাড়ার মনিরুল ইসলাম মনিরের ছেলে মোঃ সোহেল ওরফে জিনজিরা সোহেল ও প্রফেসরপাড়ার সুমনের ছেলে মোঃ সুনিত ওরফে আলিফ।

ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মৎসভবন মোড় থেকে রাব্বিসহ সোহেল ও সুনিতকে গ্রেপ্তার করে। পরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আনার সময় গাড়িতেই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের নীলকুঠির মাঠ সংলগ্ন একটি ইটাভাটা থেকে ২ কেজি বিস্ফোক ও ১৫০ হেরোইন সদৃশ বস্তু উদ্ধার করা হয়।এর আগে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো.রাব্বি ও সোহেলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। রাব্বির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন- ব্যাটিং বিপর্যয়ে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন