বিজ্ঞাপন

ওমানে বাংলাদেশি ৪ সহোদরের মর্মান্তিক মৃত্যুর আসল কারণ জানা গেল

ওমানে গাড়িতে থাকা অবস্থায় বাংলাদেশি আপন চার ভাইয়ের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাসকাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় বুধবার (১৩ মে) এ ঘটনা ঘটে। পরে ওই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং চারজনই ওমানে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৫ মে) রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, চলন্ত গাড়ির ভেতরে নির্গত ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ করায় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অপর্যাপ্ত বায়ু চলাচলযুক্ত স্থানে গাড়ির ইঞ্জিন চালু থাকা অবস্থায় এক্সহস্ট পাইপ থেকে নির্গত বিষাক্ত গ্যাস শ্বাসের সঙ্গে গ্রহণ করায় তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

ঘটনার পর রয়্যাল ওমান পুলিশ জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, ইঞ্জিন চালু রেখে গাড়ির ভেতরে ঘুমানো বা বদ্ধ স্থানে গাড়ি চালু অবস্থায় ফেলে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ সঠিক বায়ু চলাচল না থাকা স্থানে গাড়ির ধোঁয়া খুব দ্রুত প্রাণঘাতী কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কারণ হতে পারে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

সূত্র: গালফ নিউজ

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন