বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তা পর্যায়ক্রমে বাস্তবায়য়ের মাধ্যমে নজির স্থাপন করছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড এখন জনগণের দোরগড়ায় পৌছে দিচ্ছে। দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্ভী করতেই বিএনপি যুগান্তরকারী পদক্ষেপগুলো নিয়েছে। কৃষি কার্ড ও ফ্যামিলী কার্ড জনগণের দোরগড়ায় পৌছে দেওয়ায় সাধারণ মানুষেল মুখে হাসি ফুটেছে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা হলরুমে প্রথম ধাপে কাওয়াকোলা ইউনিয়নের ৬৫৪জনকে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি একথা বলেন। এ কর্মসূচী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান প্রমুখ।
পড়ুন : ফ্যামিলি কার্ড বিতরণে ভেদাভেদ নয়, প্রাধান্য পাবে ঝুপড়ি ঘর ও প্রকৃত অভাবী: ডেপুটি স্পিকার


