বিজ্ঞাপন

নারী শিক্ষা ছাড়া উন্নত জাতি সম্ভব নয়: পটিয়ায় এমপি এনাম

“নারী শিক্ষা ছাড়া উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়” বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

শনিবার পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম বলেন, “আমরা অতীত নিয়ে কথা কম বলতে চাই। আমাদের চিন্তা ভবিষ্যৎ নিয়ে। আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চাই। নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নারীরা শিক্ষিত না হলে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমি নির্দিষ্ট একটি দল থেকে নির্বাচিত হলেও আমি সবার এমপি। দল-মত নির্বিশেষে সবার আহ্বানে আমি সাড়া দেব। সবাইকে সঙ্গে নিয়ে সবার জন্য কাজ করতে চাই।”

এ সময় তিনি মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য শামশুল আনোয়ার খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাধারণ সম্পাদক মঈনুল আলম ছোটন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মীর জাকের আহমদ, বিএনপি নেতা গাজী রেজাউল করিম, আবুল বশরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়নে এমপি এনামুল হক এনামের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানটির পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আগামী ৮ বছরে বাংলাদেশে একটি প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না : স্বাস্থ্য মন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন