বিজ্ঞাপন

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শরীয়তপুরের ঘটনায় আহত চিকিৎসাধীন ডা. নাসিরকে দেখতে গিয়ে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের ছাড় না দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে অনেক চিকিৎসককে হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, মেডিকেল এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে লুটপাট ঠেকাতে সজাগ আছে সরকার। মেডিকেল বিষয়ে কোনো সন্ত্রাসীকেই রেহাই দেয়া হবে না।

তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তায় দেশের প্রতিটি হাসপাতালে ১০ জন সশস্ত্র কর্মী এবং ১ জন পেট্রন কমান্ডার নিয়োগ করা হচ্ছে।

হাম ও নিউমোনিয়া পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাটিং বিপর্যয়ে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন