চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বিপিএম-এর সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৭ মে) সকাল ১২টায় কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং প্রযুক্তিনির্ভর সেবার বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখে। তিনি আরও জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে।
এসময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ সুপার মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। যোগদানের পরপরই তিনি জঙ্গলসলিমপুর সহ বেশকিছু এলাকা পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া পরিদর্শনের পাশাপাশি দুদিন আগে হঠাৎ মধ্যরাতে আকস্মিক সফরে মিরসরাইথানা পরিদর্শন করেন। তার এসব তৎপরতায় সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের অভিমত।
পড়ুন- ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট


