বিজ্ঞাপন

ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারিয়া খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর করুন মৃত্যু হয়েছে। উপজেলা বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মারিয়া খাতুন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের রেজাউল শেখের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, মারিয়া খাতুন গত ৫দিন আগে বেতাগার মাসকাটা গ্রামে তার মামা রাকিবুল ইসলাম শেখের বাড়ি বেড়াতে আসে। রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে সকলের অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আমিন উদ্দিন জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- ভিসি নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন