বিজ্ঞাপন

সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মৃত হারুনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় তাকে ডেকে নেওয়া হয়। পরে সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জাবিতে ধর্ষণচেষ্টা: সন্দেহভাজন ব্যক্তি ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা পুলিশের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন